অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মিয়ারহাটে এসইপি প্রকল্প পরিদর্শন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২২ সকাল ০৯:৩২

remove_red_eye

৫৩২

 ভোলার দৌলতখান উপজেলার মিয়ারহাট এলাকায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায়  গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নাধিন  এসইপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।  বুধবার সংস্থার মিযারহাট শাখা ও উত্তর জয়নগর শাখার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফ এর প্রোগ্রাম অফিসার, লেদার ইঞ্জিনিয়ারিং, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি), আশরাফ মোহাম্মদ ফিরোজ।

“ভোলা জেলায় পরিবেশগতভাবে দেশীয় পোল্ট্রি পালন ও বাজার স¤প্রসারন” উপ প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে। কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে পরিদর্শনকালে  গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (কর্মসূচী), হুমায়ুন কবীর, উপ-পরিচালক (কারিগরী),  ডাঃ মোঃ খলিলুর রহমান, এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, মিয়ারহাট শাখা ইনচার্জ মোঃ নিঝুম সহ এসইপি প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্ধ ।

পরিদর্শন কালে তিনি মাতৃ মুরগির প্রদর্শনী খামার, দেশী মুরগীর প্রদর্শনী খামার, ইকোলজিক্যাল ফার্ম,অর্গানিক ওয়েষ্ট  কম্পোষ্ট চেম্বার সহ প্রকল্পের অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি প্রকল্পের কার্যক্রমকে আরো টেকসইভাবে এগিয়ে নেয়ার জন্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং এ প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলের জনগন পরিবেশগতভাবে তাদের কার্যক্রম সমূহ পরিচালনা করে এ অঞ্চলের পরিবেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন বরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সরেজমিনে দেখা যায় প্রদর্শনী খামার দেখে ইতোমধ্যে ঔই এলাকার অনেকেই তাদের নিজের উদ্দ্যোগে দেশী মুরগী পালন শুরু করেছেন।  

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...