বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে মে ২০২২ সকাল ০৯:২৫
৪৭৫
ভোলার ইলিশা ঘাটে এমভি তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ফেরি কিষানী ও ঘাটের র্যাম বিধ্বস্ত হয়েছে। ঘটনার পর পালিয়ে যায় লঞ্চটি। থানায় জিডি করেছেন ফেরির ব্যবস্থাপক । সোমবার রাত সাড়ে ১২টা থেকে ফেরিঘাট ব্যবহার বন্ধ রয়েছে। বুধবার ভোলা-ল²ীপুর রুটের উভয় পাড়ে আটকা পড়েছে কয়েকশ মালামাল বোঝাই ট্রাক। ইলিশা ঘাটের লো-লেবেল ওয়াটার ফেরিঘাট বিধস্ত হওয়ায় বর্তমানে কেবল মাত্র পূর্ন জোয়ারের সময় হাই-লেবেল ওয়াটার ঘাট ব্যবহার সম্ভব হচ্ছে বলে জানান ফেরির মেরিন অফিসার মোঃ হারুন অর রশিদ।
এতে ২৪ ঘন্টায় কেবল দুবার ফেরিতে লোড আনলোড করা গেছে। তিনি জানান, সোমবার রাতে তাসরিফ লঞ্চটি বেপোরোয়া চালিয়ে সজোরে ফেরির উপর আচড়ে পড়ে। এতে ফেরির কিষানীর পিছনের অংশ ভেঙে ভিতরে ঢুকে যায়। পানির লাইন বিধস্ত হয়। একই সঙ্গে র্যাম বিধস্ত হয়। ঘাটের প্রটেকশন লাইন ছেড়ে গেছে। ভোলার নৌ থানার ওসি শাহজালাল জানান, ফেরির ব্যবস্থাপকের লিখিত অভিযোগ পেয়ে ওই লঞ্চের সন্ধানে মালিক পক্ষকে বিষয়টি জানানো হয়। এরা ক্ষতিগ্রস্ত অংশ সারাই করে দেয়া হবে বলে জানান।
ভোলার নদী বন্দর কর্মকর্তা বিআইডবিøটিএ’র সহকারী পরিচালক মোঃ সহিদুল ইসলাম জানান, র্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরি চলাচল বন্ধ বিষয়টি তার জানা ছিল না। তবে তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ফেরি ও র্যাম ক্ষতি হয়েছে এমন এমন চিঠি বিআইডবিøউটিসি’র ভোলা অফিস থেকে দেয়া হয়েছে। চিঠি পেয়ে তারা ওই লঞ্চ মালিকের ম্যানেজার মোঃ ইকবালকে জানান। এদিকে দুই দিন ধরে ওই ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। এদিকে বর্তমানে তিন টি ফেরি সচল রয়েছে। কিন্তু জোয়ার ছাড়া হাইওয়াটার ঘাট ব্যবহার হচ্ছেনা বলেই দুর্ভোগ বেড়েছে। ক্ষতিগ্রস্ত ঘাট কবে ঠিক হবে তা নিশ্চিত করতে পারেন নি ফেরির ম্যানেজার পারভেজ খান। তাসরিফ লঞ্চের মাস্টার জানান, তাদেও ইঞ্জিনের ত্রæটির জন্য ঘাটে ভেড়ার সময় নিয়ন্ত্রন করা যায় নি।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত