অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নিখোঁজ হওয়ার এক দিন পর খাল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মে ২০২২ রাত ১০:১৮

remove_red_eye

৪১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মধ্য ভেদুরিয়া গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর শিশু মো. মমিনের (৪) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১৫মে) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মমিন উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মধ্য ভেদুরিয়া গ্রামের মো. ফারুকের ছেলে। ধারনা করা হচ্ছে, মমিন গোসল করতে গিয়ে  পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শিশু মমিন পরিবারের সদস্যদের সাথে বাড়ির পাশের খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাঁর সন্ধান না পেয়ে ভোলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ভোলায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় তাঁরা বরিশালে খবর দেয়। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শনিবার সন্ধ্যা থেকে ওই খালে উদ্ধার অভিযান চালায়। এ অবস্থায় রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খালের যে স্থানে শিশুটি গোসল করতে নেমছে সে স্থান থেকে আধা কিলোমিটার উত্তর পাশে খালে একটি গাছের গোড়ার সাথে মমিনের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা , ধারনা করছে সকলের অগোচরে মমিন পানিতে ডুবে মারা গেছে।
ভোলা ফায়ার সর্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক মরদেহ উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করেন বলেন, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল ওই খাল থেকে  শিশুর মৃতহটি উদ্ধার করে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...