অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

যদি একটু খড়া দিতো ধান কাইটা ঘরে উঠাইতাম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মে ২০২২ রাত ১১:৪০

remove_red_eye

৫৯৩

মো. ইসমাইল II সোমবার (৯ মে) সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালেও থামেনি সে বৃষ্টি। দুপুরে কিছু টা রোদের দেখা গেলেও বিকালের আকাশে ঘিরে আছে মেঘ। এতে ভোলার কৃষকের ধান  কাটাতে বেগাত ঘটছে। কৃষি অফিসের পরামর্শে ঝড়ের হাত থেকে ফসল বাঁচাতে রোববার (৮মে) সকল থেকে ধান কাটা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিম ইলিশা ইউনিয়নের কৃষক হাসনাইন বলেন, " আহারে আল্লাহ! যদি একটু খরা দিত, তাইলে ধান কাইটা ঘরে উঠাইতাম। গেছে কাইল হারা দিন  বৃষ্টি হইছে, আইজকাও সকালের তে বৃষ্টি পরে।  ঐ দিকে  টিভিতে খবরে কইছে  ঘূর্ণিঝড় অশনির কারণে বৃষ্টি বাদল হয়। ১৩ গন্ডা জমিনে ধান করছি।
আল্লাহ খেতে ধান দিছে কিন্তু বৃষ্টি লইগা ধান কাটিয়া ঘরে উঠাতে পারি না।"

কৃষক রফিকুল ইসলাম বলেন,  ১ কানি জমিনে ইরি( বোর) ধান করছি।  খেতের ধান অনেক টাই পাকছে। আজকে বিকেলে ডিজিটাল মেশিন দিয়া ৫ গন্ডার ধান লইছি।  গতকালকে বৃষ্টি হওয়ায় আমার অনেক গুলো জমিনের ধান মাটিতে  সাথে পড়ে গেছে।

ভোলা সদর কৃষি কমকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন,  ৮০ ভাগ ধান পেকেছে, তাই এই ধান কাটলে কোনো ক্ষতি নেই।  আমরা ঝড়ের আভাস পেয়ে কৃষকদের ধান কাটার পরামর্শ দিয়েছি।
জেলার কৃষি স্প্রসারণ অফিস জানান, এ বছর জেলায় ৬৬ হাজার ৬৫৩ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।  একদিনে ১১ হাজার হেক্টর জমির  ধান কাটা হয়েছে। আরও ৫০ হাজার হেক্টর ফসল ঘরে তোলা নিয়ে চিন্তিত কৃষি বিভাগ।  তবে কৃষি বিভাগ বলছে, খুব দ্রæত ধান কাটা শেষ হবে। আগামী ১১ মে'র মধ্যে ধানসহ সব রবিশস্য ঘরে তুলতে নির্দেশ দিয়েছে কৃষি বিভাগ।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...