অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া, প্রস্তুত রাখা হয়েছে ৬৯১টি আশ্রয়কেন্দ্র


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মে ২০২২ রাত ১১:৪৪

remove_red_eye

৫০৮

 ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ সোমবার সকাল ১১টা থেকে মাঝারি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত  ভোলায় ৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভোলা আবহাওয়া অফিস। এদিকে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে ভোলা জেলা প্রশাসন। ভোলা মৎস্য বিভাগের পক্ষ থেকে সমুদ্রগামী জেলে ও ট্রলার মালিকদের নিরাপদে থাকার জন্য  ভোলার ইলিশা মেঘনা নদীর তীর এলাকাসহ বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে।  


স্থানীয় সূত্রে জানাযায়,হঠাৎ করেই বৈরী আবহাওয়া বিরাজ করায় উপকূলের দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সিপিবি, রেডক্রিসেন্ট সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে সতর্ক অবস্থানে থাকার জন্য। এছাড়াও জেলার ৬৯১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে ঘূর্নিঝড় আশনি মোকাবেলায় প্রস্তুতি সভা করে ভোলা জেলা কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা। এছাড়াও ১৩ হাজার ৬শ সেচ্চাসেবীকে প্রস্তুুত রাখা হয়েছে।