বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা মে ২০২২ রাত ১০:২১
৬২২
কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৪৪৩ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সমুদ্র সৈকত এবং লালদিঘী, গোলদিঘী, কলাতলী সুগন্ধা পয়েন্টসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৪৪৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পুলিশের কয়েকটি টিম এ অভিযান অব্যাহত রেখেছে।
আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা নয়ন বলেছেন, ‘সমুদ্র সৈকতে বেপরোয়াভাবে অবস্থান করা বেশকিছু রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এসব রোহিঙ্গাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত