অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় তোফায়েল আহমেদের আগমনে মানুষের ঢল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২২ ভোর ০৪:২৪

remove_red_eye

৭৪১

 প্রায় এক বছর পর শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ভোলায় এলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এতে উজ্জেবিত হয়ে ওঠেন নেতাকর্মীরা।  দলীয়ভাবে তেমন কোন প্রচরনা ছিল না। তার পরও প্রিয় নেতাকে দেখতে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে সকাল  ১০টা থেকে জেলা সদরের হেলিপ্যাডে কয়েক হাজার নেতাকমীর্র ঢল নামে। হেলিপ্যাড থেকে কোরালিয়া গ্রামের বাড়ি পর্যন্ত পানের আড়ৎ, ঘুইংগারহাট, কমরুদ্দিন,  বাংলাবাজারসহ বেশি কয়েকটি এলাকায় রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্থানীয়রা প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বাংলাবাজারে তার পিতা ও মাতার নামে  নির্মানাধিন আজাহার- ফাতেমা  মেডিকেল কলেজ  হাসপাতাল , ফাতেমা খানম ডিগ্রি কলেজ, স্বাধীনতা জাদুঘর ঘুরে দেখেন। গ্রামের বাড়িতে বাবা ও মায়ের কবর জিয়ারত করার পাশপাশি মসজিদে জুমার নামাজ আদায় শেষে বক্তব্য রাখেন। করোনাকালিণ দুই বছরেও তিন বার এলাকায় আসেন উল্লেখ করে বলেন, গত এক বছর শারিরীক অসুস্থতার জন্য আসতে না পারলেও এলাকার মানুষের খোঁজখবর নিয়েছেন সব সময়। এ সময় তিনি এলাকার মানুষের কাছে  ঋণি বলেও উল্লেখ করেন। ভোলার মানুষ তাকে ভালো বাসেন বলেই তিনি বার বার এ আসন থেকে জাতীয় সংসদে নির্বাচিত হন। এদিকে তোফায়েল আহমেদের আসার খবরে গ্রামের বাড়িতেও  ভিড় জমান এলাকাবাসী। তার সফরকালে উপস্থিত ছিলেন, মিসেস আনোয়ারা আহমেদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল,   জেলা প্রশাসক  মোঃ তৌফিক ই লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল মমিন টুলু,

ন্যাশনাল ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ,  অতিরিক্তে জেলা প্রশাসক সুজিত হাওলাদার,   অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ  সরদার,  উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিদুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি ও বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,  মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম ,  আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে তোফায়েল আহমেদের আগমনে নেতাকর্মীরা উজ্জিবিত হয়ে ওঠেন বলে জানান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ঢাকায় আসেন  তোফায়েল আহমেদ। এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় শেষে ভোলা থেকে বিকালে ফের ঢাকায় ফিরে আসেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...