অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ ১৪৩৩

ঈদের ছুটিতে হ্যাকিং নিয়ে বাংলাদেশে সতর্কতা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৩

remove_red_eye

৫১৯

আসন্ন ঈদের ছুটির সময় আর্থিক প্রতিষ্ঠানসহ সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে হ্যাকিং প্রতিরোধের লক্ষ্যে যথাযথ মনিটরিংয়ের আওতায় আনার সুপারিশ করেছে দেশের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি।

ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন) ও বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম. বরকতউল্লাহ ঈদের সময়ের সতর্ক করে এই সুপারিশ করেছে।

তিনি জানান, ইউক্রেন ও রাশিয়ার চলমান বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের হ্যাকাররা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বটনেট ও ম্যালওয়ার দ্বারা সংক্রামিত করে একে অপরের বিরুদ্ধে প্রচারণা ও আক্রমণের জন্য ব্যবহার করছে।

রাশিয়ান কম্পিউটার সিকিউরিটি ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট) থেকে প্রদত্ত সতর্কীকরণ বার্তা বিশ্লেষণ করে বিজিডি ই-গভ সার্ট বাংলাদেশে ব্যবহৃত প্রায় ১৪০০ আইপি নম্বরের সন্ধান পেয়েছে। এ সকল আইপি থেকে হ্যাকাররা অপপ্রচার ও ডিস্ট্রিবিউটেড ডিনাইল অব সার্ভিস (ডিডস) পরিচালনা করছে।

এ সকল আইপি যুক্ত বাংলাদেশি সার্ভারসমূহকে অপব্যবহারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সংক্রামিত আর্থিক প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী সংস্থাসমূহ তাদের নিয়মিত সেবা প্রদানে বাধাগ্রস্ত হচ্ছেন।

উদ্ভূত পরিস্থিতির কারণে আর্থিক প্রতিষ্ঠানসহ সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে নিরাপদ রাখতে বিজিডি ই-গভ সার্ট তিনটি সুপারিশ করেছে।

১. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের নিয়ন্ত্রণাধীন তথ্য পরিকাঠামো পরীক্ষা করে বটনেট ও ম্যালওয়ার সংক্রামণ মুক্ত রাখার পদক্ষেপ নিতে হবে।

২. সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এন্টি-ডিডস হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন/হালনাগাদ করতে হবে।

৩. আসন্ন ঈদের ছুটির সময় আর্থিক প্রতিষ্ঠানসহ সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে হ্যাকিং প্রতিরোধের লক্ষ্যে যথাযথ মনিটরিংয়ের আওতায় আনতে হবে।

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

বিএনপি নেতা আমিনুল ইসলাম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

শিক্ষক পেটানো মামলায় প্রধান শিক্ষকসহ তিনজন হাজতে

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ভোলায় মিথ্যা অপবাদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

আরও...