অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মানুষের ভালোবাসার ঋণ শোধ হবায় নয় - তোফায়েল আহমেদ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২২ সকাল ১০:৩২

remove_red_eye

৪২৫

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, একটি সাধারণ পরিবারের সন্তান হয়েও রাজনৈতিক পরিমন্ডলে মানুষের যে ভালোবাসা পেয়েছি তার ঋণ কখনও শোধ হবার নয়। এ ভালোবাসার কারণে আমি একাধিকবার এ আসনের এমপি হয়েছি। মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছি। এ এলাকার মানুষের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো। তিনি বুধবার বোরহানউদ্দিন ঈদগাহ চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল পূর্ববর্তী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতার এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার অবর্তমানে এ আসনের প্রতিনিধি হিসেবে আলী আজম মুকুলকে
আপনাদের হাতে তুলে দিয়েছি। এ আসনের এমপি হিসেবে ইতিমধ্যেই সে আস্থার
প্রতিদান দিয়েছে। নিজ কর্মগুণে সে দক্ষতার পরিচয় দিয়েছে। মানুষ তাঁর
প্রশংসা করলে গর্ভে আমার বুক ভরে যায়। তখন আমার মনে হয় প্রতিনিধি বিচার
করতে আমি ভুল করিনি। ওই সময় তিনি নিজের অসুস্থতার জন্য দোয়া চেয়ে সকলকে
ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় আলী আজম মুকুল এমপি বলেন, কিছু লোক ঘোলা পানিতে
মাছ শিকার করতে চায়। তাঁদের এ অপতৎপরতা রুখতে আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনের নেতৃবৃন্দকে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে
দেশের স্বার্থে, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে আরো বক্তৃতা
করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

ইফতার মাহফিলে  উপজেলা নির্বাহী অফিসার  মো. সাইফুর রহমান, দৌলতখান
পৌরসভার মেয়র মো. জাকির হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,
ওসি মো. শাহীন ফকির, পৌর কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি  পেশার লোক উপস্থিত ছিলেন।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...