বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২২ রাত ১১:২৮
৩৭৮
যাত্রীদের চরম দুর্ভোগ
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার রামনেওয়াজ লঞ্চ ঘাটে পন্টুন না থাকায় চরম দুর্ভোগ পৌহাচ্ছেন যাত্রীরা। অনেকটা ঝুঁকির মধ্যে লঞ্চে উঠা-নামা করতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে বন্যা নিয়ন্ত্রন বেড়ীবাঁধ।
এদিকে বিআইডবিøউটিএর ঘাট ইজারাদার প্রতিনিয়ত যাত্রী প্রতি টোলের টাকা নিয়েও কাঙ্খিত সেবা না দেওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভের অন্ত নেই। তবে কবে নাগাদ ঘাটে পন্টুন স্থাপন করা যাবে তাও বলতে পারছেনা বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ ও ঘাট ইজারাদার আবদুস সালাম।
জানা গেছে, মনপুরা সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। তাই এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। ঘাটে পন্টুন না থাকায় গত ৬ মাস ধরে দুর্ভোগে যাতায়াত করছে যাত্রীরা। প্রতিদিন প্রখর রোদে বেড়ীবাঁধের উপর দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। এছাড়াও যাত্রীরা ঝুঁকি নিয়ে লঞ্চে উঠতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে বর্ষার পূর্বে ঘাটে পন্টুন স্থাপন না করলে লঞ্চে উঠা-নামা করতে আরোও বিপদে পড়বে যাত্রীরা।
লঞ্চ ঘাটে অপেক্ষামান যাত্রীরা জানান, যখন পন্টুন ছিল তখন লঞ্চে উঠা-নামা করতে দুর্ভোগে পড়তে হয়নি। কিন্তু ৬ মাস ধরে পল্টুন না থাকায় দুর্ভোগ ও বিড়ম্বনার শেষ নাই। বিশেষ করে বয়স্ক, নারী ও শিশুদের ভোগান্তির যেন শেষ নাই। এছাড়াও বিআইডবিøউটিএ সেবা না দিয়ে যাত্রী প্রতি টোল আদায় করায় ক্ষোভ প্রকাশ করেন লঞ্চের জন্য ঘাটে অপেক্ষামান বেশিরভাগ যাত্রী।
মনপুরা রক্ষা আন্দোলন কমিটির অন্যতম নেতা সহকারী অধ্যাপক মাহবুবুল আলম শাহীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন ও যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, পল্টুন না থাকায় ঘাটে লঞ্চে ভীড়তে গিয়ে বেড়ীবাঁধ ভেঙ্গে যাচ্ছে। তাছাড়াও প্রতিদিন মনপুরা ঘুরতে আসা পর্যটকদের চাপ ভাড়ায় ঘাটে ভীড় বাড়ছে। কিন্তু এই নৌপথে বাড়েনি যাত্রী সেবার মান। একদিকে নিরাপদ নৌযান সংকটের অন্যদিকে পথে পথে ভোগান্তি। এইবার ঘাটে পন্টুন না থাকায় নতুন করে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের পাশপাশি পর্যটকদের। দ্রæত ঘাটে পন্টুন স্থাপনের দাবী করেন তারা।
মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী জানান, পন্টুন না থাকায় লঞ্চগুলো সরাসরি বাঁধের উপর ভীড়ছে। এতে বাঁধ ক্ষতিগ্রস্থ হচ্ছে। রামনেওয়াজ ঘাটে অন্যত্র সরিয়ে নেওয়া পল্টুন পূর্বের স্থানে স্থাপনের জন্য বলা হলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না।
এই ব্যাপারে ভোলা বিআইডবিøউটিএ সহকারি পরিচালক শহীদুল ইসলাম বলেন, নতুন পন্টুনটি রামনেওয়াজ ঘাট থেকে অনেক দূরে স্থাপন করায় লঞ্চগুলো নতুনঘাটে ভীড়তে সমস্যা হচ্ছে। তাই লঞ্চগুলো পুরানো ঘাটে ভীড়ছে। পুরানোঘাটে পন্টুন স্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ব্যাপারে বরিশাল বিআইডবিøউটিএ যুগ্ন পরিচালক এস.এম আজগর জানান, স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও ঘাট ইজারাদারের সাথে নিয়ে বিআইডবিøউটিএ নতুন পন্টুনটি পুরানো ঘাটের দূরে স্থাপন করা হয়। যাত্রী দুর্ভোগে বিআইডবিøউটিএ দায়নি। বিষয়টি দেখছি।
জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল
জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ
সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ
শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের
নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক