অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

‘অনেকগুলো ব্যবসা আছে, তবে কখনো সময় দেই না’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৮

remove_red_eye

৫৫০

সাকিব আল হাসান ক্রিকেটার নাকি ব্যবসায়ী, এমন আলোচনা এখন কান পাতলেই শোনা যায়। ধীরে ধীরে বহু রকমের ব্যবসায় নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার। এবার নিজেকে জড়ালেন স্বর্ণ ব্যবসায়।

কিউরিয়াস লাইফ স্টাইলের সঙ্গে যৌথভাবে স্বর্ণ ব্যবসায় নাম লেখান সাকিব। শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর বনানীতে এর শো-রুম উদ্বোধন করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এ সময় সাকিব ব্যবসা আর ক্রিকেট নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তার উত্তর, অনেকগুলো ব্যবসা থাকলেও তিনি কখনো সময় দেন না। অর্থাৎ তার নজর শুধু ক্রিকেটে।

সাকিব বলেন, ‘আমার হয়তো অনেকগুলো ব্যবসা আছে। কিন্তু ওই গুলোতে আমি নিজে সময় দেই না। হয়ত আমি অনুষ্ঠান বা এরকম কিছুতে আসি কিন্তু নিজে কোনো অফিস বা এমন কিছু করি না। সেসব জায়গায় কোয়ালিফাইড লোক থাকে যাতে কাজটা ভালোভাবে চালিয়ে নেয়া যায়।’

রেস্টুরেন্ট, হোটেল, স্টক মার্কেট, প্রসাধনী, চিংড়ি ঘের, ট্রাভেল অ্যাজেন্সি, ইভেন্ট ম্যানেজম্যান্ট ও ই কমার্সের পর সাকিব এবার স্বর্ণ ব্যবসা শুরু করেছেন। এ ছাড়া ব্যাংকিং খাতেও বিনিয়োগ করার চেষ্টা করেছেন। তবে বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেয়নি সেই ব্যাংক।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...