অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের মুত্যু বার্ষিকীতে দোয়া ও ইফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২২ ভোর ০৪:২৭

remove_red_eye

৬১৬

 বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের ৫১তম মৃত্যু বার্ষিকী সোমবার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয়েছে। ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজ ও জাদুঘরের  আয়োজনে বিকালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ তৌহিদুল ইসলাম,  বীর শ্রেষ্ঠের ছোট ভাই মোস্তাফিজুর রহমান , আলী নগর ইউপির চেয়ারম্যান মোঃ বশির আহম্মদ,  ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ সেলিম জমাদার, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম উদ্দিনসহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। 

  আলোচনা সভায় বীর শ্রেষ্ঠের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখানের পশ্চিম হাজীপুর গ্রামে মোস্তফা কামাল জন্ম গ্রহন করেন। ১৯৬৭ সালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল পাকিস্তানি সেনাবাহিনীতে যোগদান করেন।  বীর সন্তান সিপাহী মোস্তফা কামাল সেনা বাহিনীতে থাকা অবস্থায় দেশের টানে মহান মুক্তিযুদ্ধে পাক সেনাদের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধে অংশ নিয়ে নিজের সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য নিজের জীবন বিলিয়ে দেন এই দিনে । বি-বাড়িয়ার আখাউড়ার দুরুন বাজার এলাকায়। সেখানেও বীর শ্রেষ্টের স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় প্রশাসন। জাদুঘর ও লাইব্রেরির মিলনায়তনে দোয়া অনুষ্ঠান শেষে ইফতারে অংশ নেন উপস্থিত সকলে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...