বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২২ রাত ১০:২৬
৬২৯
মোঃ ইসমাইল II ভোলায় বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোলা শহরের বিএফজি রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ নুরুল ইসলামী আন্দোলন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক মাওলানা ওবাইদ বিন মোস্তফা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মৌলভী মোঃ সিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, ভোলা জেলা ইমাম আকীদা সংরক্ষণ কমিটির সেক্রেটারি মাওলানা মোঃ তাজউদ্দিন ফারুকী, ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান প্রমুখ।
বক্তারা বলেন, মাহে রমজানের তাৎপর্য অনেক। কারণ এই রমজানেই পবিত্র কুরআন নাযিল হয়েছে। এই রমজান মাসেই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিলো। ইসলামের ভাষ্য অনুযায়ী, রজব আল্লাহ তায়ালার মাস, শাবান নবীজির মাস আর রমজান হলো উম্মতের মাস। এর অর্থ হলো, রজব মাসে ইবাদতের মাধ্যমে মনের ভূমি কর্ষণ করা, শাবান মাসে আরো বেশি ইবাদতের মাধ্যমে মনের জমিতে বীজ বপণ করা আর রমজান মাসে সর্বাধিক ইবাদত-বন্দেগির মাধ্যমে সফলতার ফসল ঘরে তোলার ব্যবস্থা করা।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভোলা জেলা ইমাম আকীদা সংরক্ষণ কমিটির সেক্রেটারি মাওলানা মোঃ তাজউদ্দিন ফারুকী।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত