অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১১ই মে ২০২৬ | ২৮শে বৈশাখ ১৪৩৩

আজকের ভোলা’র প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৫

remove_red_eye

৪২০

 দ্বীপজেলা ভোলার প্রথম দৈনিক পত্রিকা দৈনিক আজকের ভোলা’র ২৯তম বর্ষ শুরু। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে শুভেচ্ছা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক আজকের ভোলা প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। গেস্ট অফ অনার ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল মমিন টুলু।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন, ভোলা ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান,জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, সাবেক সিভিল সার্জন ডাক্তার আব্দুল মালেক, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, প্রবীণ সাংবাদিক ও ভোলার বিভিন্ন নাগরিক আন্দোলনের নেতা মোবাশ্বের উল্লাহ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুল হক লিটু, ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোবাশ্বেরুল হক নাঈম, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর বেলায়েত হোসেন, দৈনিক আজকের ভোলার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জলিল, যমুনা টিভির ভোলা প্রতিনিধি এসএম জাকির প্রমূখ।

দৈনিক আজকের ভোলার নির্বাহী সম্পাদক এডভোকেট শাহাদাত শাহিনের স্বাগত ভাষণ ও পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ বনি আমিন, সভাশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মাকসুদুল্লাহ আমিনী। অনুষ্ঠানে হামদ নাদ পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মনির চৌধুরী। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন পেশা ও সংস্থার প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচকগণ দৈনিক আজকের ভোলা পত্রিকাটির অগ্রযাত্রায় সম্পাদকসহ সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষ্যতেও সত্য ও সুন্দরের পথে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে বলে আশা পোষণ করেন। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন পত্রিকা প্রকাশনার সময় ২৯ বছর আগে ও এর চলার পথে যারা তাকে অনুপ্রেরণা দিয়েছেন নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অতীতের ন্যায় ভবিষ্যতেও দৈনিক আজকের ভোলা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্য প্রকাশে নির্ভীক ভূমিকা পালন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

আরও...