বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৩
৪১০
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস ভোলা বাস্তবায়িত নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের অর্ন্তগত পলিসি উন্নয়ন বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের আওতায় আন্তর্জাতিক দাতা সংস্থা আইএফএডি এর আর্থিক সহযোগিতা এবং পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় আজ ১২ এপ্রিল বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল।
কর্মশালার শুরুতে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট প্রকল্পের ব্যবস্থাপক ডা: মোঃ খলিলুর রহমান জিজেইউএস এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
পরে তিনি এই কমিটি গঠনের উদ্দেশ্য কমিটির কর্মকান্ড ,কমিটির সদস্যদের তালিকা উন্নয়ন, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ফলাফল ও ৬ টি ইনটারভেনশন সার্ভিস মার্কেট ডেভলপমেন্ট, ফিড মার্কেট ডেভেলপমেন্ট , খামার যান্ত্রিকীকরণ, নিরাপদ দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন, নিরাপদ মাংসের বাজার উন্নয়ন ও আইসিটি বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং কর্মকর্তা, ডা. মোঃ মহিউদ্দিন ডিএলও অফিস ও সাধন সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোস্তফা কামাল, অতিরিক্ত পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা.মো: ফেরদৌস পিয়াল, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক