বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২২ দুপুর ০২:৪৮
৪৯৫
করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার দ্বিতীয় বুস্টার ডোজের প্রতি জোর দিয়েছে সরকার। প্রথম দিকে ষাটোর্ধ বয়সী এবং দ্বিতীয় ডোজের পর বুস্টার ডোজে ছয় মাস সময়সীমা নির্ধারিত ছিল। পরে দুই দফায় বয়স ও সময় কমানো হয়েছে।
এখন ১৮ বছর বা এর বেশি বয়সী জনগোষ্ঠী দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পরেই এসএমএস পাক বা না পাক, কেন্দ্রে এসে বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত (৯ এপ্রিল) বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ৫ লাখ ৬৮ হাজার ৯০০ জন। অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।
এতে আরও জানানো হয়েছে, দেশে করোনা টিকা কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৮১ লাখ ৮৬ হাজার ১৩১ জন। এছাড়া দুই ডোজ পেয়েছেন ১১ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ২৬ জন। এসবের মধ্যে রয়েছে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
বড়দের পাশাপাশি গত ১ নভেম্বর থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭২ লাখ ৯০ হাজার ৮৯৩ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৩৬৫ জনকে।
এদিকে শনিবার (৯ এপ্রিল) সারা দেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে দুই হাজার ১৬৩ জন শিক্ষার্থীকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫ হাজার ৪১৯ জনকে।
অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২ লাখ ১২ হাজার ২৫৬ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া হয়েছে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক