বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২২ ভোর ০৪:৪৪
৬৩৯
মো. আব্দুল হাকিম চাকরি করেন পুলিশ কনস্টেবল পদে। সম্প্রতি ৪০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে দাবি করেন তিনি। প্রশংসায় ভাসতে থাকেন হাকিম। পরে জানা যায়, তার বিসিএসে উত্তীর্ণ হওয়ার তথ্য ঠিক নয়। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান শুক্রবার (৮ এপ্রিল) রাতে রাইজিংবিডিকে বলেছেন, ‘আব্দুল হাকিম বিসিএসে উত্তীর্ণ হয়েছেন, এ খবর পাওয়ার পর আমরা তাকে খুঁজতে থাকি। কিন্তু, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তিনি বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কি না, সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।’
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল হাকিম একসময় ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত ছিলেন। দেড় বছর আগে তিনি ঢাকা রেঞ্জে বদলি হন। তিনি বিসিএসে পাস করার যে দাবি করেছেন, তার পুরোটাই ভুয়া। পুলিশের নীতিনির্ধারণী পর্যায়ে থেকে তাকে দ্রুত খুঁজে বের করে বিষয়টি নিশ্চিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৪০তম বিসিএসের ফল প্রকাশের পর পুলিশের নিম্ন পদে চাকরি করা অবস্থায় স্নাতক পাস করা এবং বিসিএসে উত্তীর্ণ হওয়ার চমকপ্রদ গল্প তুলে ধরেন মো. আব্দুল হাকিম। কষ্টকর চাকরির পাশাপাশি তিনি পড়ালেখার জন্য কতটা নিবেদিত ছিলেন এবং কিভাবে সেই সংগ্রাম চালিয়েছেন, সে গল্প বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেন। বিষয়টি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। প্রশংসায় ভাসতে থাকেন আব্দুল হাকিম। বিষয়টি দৃষ্টিগোচর হয় পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরও।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত