অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

আজ ভোলার বহুল আলোচিত ডবল মার্ডার মামলার রায়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২২ সকাল ১০:২৪

remove_red_eye

৫৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক।। 

ভোলার বাপ্তা ভোটের ঘর এলাকায় সংঘঠিত চাঞ্চল্যকর ডবল মার্ডার মামলার রায় ঘোষণা দেয়ার কথা রয়েছে আজ। মামলার দ্বিতীয় আসামি ফিরোজ পলাতক থাকলেও প্রধান আসামী মামুনসহ চার আসামী জেল হাজতে রয়েছে। এদিকে এ রায়কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যপক চাঞ্চল্য বিরাজ করছে। মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ ইউসুফ-২ এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সুত্র এবং মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভোলা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তফা স্যারের মৃত্যুর পর পৈত্রিক জমি জমার বিরোধকে কেন্দ্র করে মামুন এবং তার ছোট ভাই মাসুমের সাথে বিরোধ বাধে। ওই বিরোধকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৩ মে তারিখ রাত সাড়ে ১১টার দিকে বাপ্তা ভোটের ঘর এলাকায় মামুন ও তার সহযোগী ফিরোজ ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রথমে তার ছোট ভাই মাসুমকে হত্যা করে। এ সময় সংবাদ পেয়ে মাসুমের শ্যালক জাহিদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু জাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত জাহিদের পিতা এবং অপর নিহত মাসুমের শ্বশুর মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ো ভোলা থানায় ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পরপরই মামলার প্রধান দুই আসামী মামুন এবং ফিরোজ পালিয়ে যায়। অপর তিন আসামি মামুনের স্ত্রী রেহানা, এবং দুই ছেলে শরীফ ও আরিফকে পুলিশ গ্রেফতার করে। দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার ১ নম্বর আসামী মামুনকে পাবনা জেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। কিন্তু দ্বিতীয় আসামি ফিরোজ এখনো পলাতক রয়েছে। 

মামলার বাদী মোস্তাফিজুর রহমান জানান, আসামিরা পরিকল্পিতভাবে তার ছেলে এবং জামাতাকে হত্যা করেছে। তিনি এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক সাস্তি দাবি করেছেন। 

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...