অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির মনপুরায় পরিচিতি সভা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২২ রাত ১২:৩৮

remove_red_eye

৫৯০

উপকূলে আর্থিক অসচ্ছল ও আর্থ সামাজিক প্রতিকূলতার কারনে ন্যায় বিচার বঞ্চিত মানুষের সরকারী খরচে আইনি সহায়তা দিতে ভোলার মনপুরায় উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

এদিকে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঞ্চিত মানুষের পাশে আইনি সেবা হাত বাড়িয়েছে লিগ্যাল এইড।

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাব্বির মোঃ খালিদ। সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

এছাড়াও পেশকার মোঃ আকতার হোসেন বিপ্লব এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ আহম্মদ, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন , জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. তানজিয়া আফরোজ, মনপুরা  মেডিকেল অফিসার ডা. মোঃ রাসেল আহম্মেদ ভুইয়া  প্রমুখ।

পরে এক ভিডিও বার্তার মাধ্যমে জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক সকলকে শুভেচ্ছার পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল বিচার প্রার্থীদের লিগ্যাল এইড এর মাধ্যমে আইনী সেবা নেওয়ার আহবান জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...