অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় আইন কমিশন চেয়ারম্যানের সাথে বিচারক ও আইনজীবীদের সঙ্গে বেঠক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২২ রাত ১১:৪৪

remove_red_eye

৬৯১

অমিতাভ অপু II ভোলায় দুই দিনের সফরে এসে আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ’আইন যুগোপযোগীকরণ ও সাজা প্রদান বিষয়ক নীতিমালা নিয়ে বেঠক করেছেন বিচারকদের পাশপাশি আইনজীবীদের সঙ্গে।এ ছাড়া তিনি স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করেন।  সোমবার ভোলা জজশিপ হলরুমে অনুষ্ঠিত বৈঠকে বর্তমান আইনের ক্রুটি বিচ্যুতি তুলে ধরা হয়। সময়ের প্রয়োজনে আইন যুগোপযোগী করা হবে বলেও জানান কমিশনের চেয়ারম্যান।

অপর দিকে সার্কিট হাউসে আইনজীবীদের সঙ্গে পৃথক বৈঠকে সিনিয়র আাইনজীবীরা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবনার মধ্যে ছিল সরকারি কর্মকর্তাদের তার অফিস থেকে ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষী গ্রহণ করা,  সাধারণ স্বাক্ষীদের জন্য স্বাক্ষী সুরক্ষা আইন প্রনয়ন করার প্রস্তাব ছিল উল্লেখযোগ্য। দুই বৈঠকে   বক্তব্য রাখেন প্রধান অতিথি আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক, আন্তর্জাতিক  অপরাধ বিষয়ক ট্রাইবুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি এপিএম ফজলে কবির, আইন কমিশনের মুখ্য গবেষনা কর্মকর্তা ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ,

ভোলার জেলা ও দায়রা জজ মহসিনুল হক, চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের জজ নুরুল আলম মোঃ নিপু , অতিরিক্ত জেলা জজ মোঃ ওসমান গনি , ভোলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ফরিদ আহমেদ, আইনজীবী সমিতির সম্পাদক মাহাবুবুল হক লিটু, সাবেক সংসদ সদস্য এডভোকেট মমতাজ বেগম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু ( পিপি), আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এডভোকেট নুরুল আমিন নুরন্নবী (জিপি) , সিনিয়ন আইনজীবী স্বপন কৃষ্ণ দে, এডভোকেট রাধেশ্যাম দত্ত, এডভোকেট আব্দুল লতিফ, এডভোকেট নাছির উদ্দিন প্রমুখ।  বিচারক ও আইনজীবীদে সঙ্গে বৈঠক ছাড়াও আইন কমিশন চেয়ারম্যান  ভোলার বাংলাবাজারে গড়ে ওঠা  স্বাধীনতা জাদুঘর পরির্দশন করেন। ওই জাদুঘরের প্রতি তলায় মুক্তিযুদ্ধের ধারাবাহিক  ইতিহাস বিন্যাস ( একশ বছরের)  ও সচিত্র প্রতিবেদন দেখে জাদুঘরের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনক  সাবেক মন্ত্রী তোফায়েল আহদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি উল্লেখ করেন এটি পরিদর্শন না করলে জানতেই পারতেন না এমন দুলর্ভ জাদুঘর তার দেশে রয়েছে।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...