বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মার্চ ২০২২ বিকাল ০৫:৫৭
৫৩৯
আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওয়াদা করেছিলাম প্রতিটি ঘর আলোকিত করবো। আলোর পথে যাত্রা শুরু হয়েছে।
সোমবার (২১ মার্চ) পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীর পায়রাতে নির্মিত সর্বাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি। এর মাধ্যমে প্রথম দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে সারাদেশে ১০০ শতাংশ বিদ্যুতায়নের ঘোষণা এলো।
প্রধানমন্ত্রী বলেন, ওয়াদা করেছিলাম প্রতিটি মানুষের ঘর আলোকিত করবো। প্রতিটি মানুষ আলোকিত হবে। আলোর পথে আমরা যাত্রা শুরু করেছি। আজকের দিনে আলোর পথে যাত্রা সফল হয়েছে।
প্রতিটি ঘরে আলো পৌঁছে দিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, যেসব এলাকা যেমন রাঙাবালী, নিঝুম দীপ, সন্দীপসহ বিভিন্ন এলাকায় নদীর নিচ দিয়ে সাবমেরিন ক্যাবল দিয়ে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। যেখানে বিদ্যুৎ গ্রিড লাইন নাই, সেখানে সোলার প্যানেল করে দিচ্ছি।
‘প্রতিটি জায়গায় কিন্তু আমরা বিদ্যুৎ দিয়ে দিচ্ছি। প্রতিটি জীবন আলোকিত হবে এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’
এ সময় দেশের উন্নয়নে বিদ্যুতের প্রয়োজনীয় ও গুরুত্ব তুলে ধরে বঙ্গবন্ধুর দেওয়া বক্তব্য তুলে ধরেন শেখ হসিনা।
২০০৯ সালে সরকার গঠনের পর থেকে এই দীর্ঘ সময়ে সরকার থাকায় ভোট দিয়ে নির্বাচিত করার কারণে জনগণকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, এই সময়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছি। অনেক ঝড় এসেছে, তবুও অব্যাহত রাখতে পেরেছি বলেই আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে।
কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। পায়রায় কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রটি চালুর মধ্য দিয়ে ২০২০ সালেই বাংলাদেশ আলট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবে প্রবেশ করে। আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ বিশ্বের ১৩তম এবং এশিয়ায় সপ্তম। ৬৬০ মেগাওয়াট করে দুই ইউনিট মিলে বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত