অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ৭

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২২ বিকাল ০৩:০৩

remove_red_eye

৬৯৯

চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে গভীর সমুদ্রে ‘টিটু-১৪’ নামে সিমেন্ট ক্লিংকার বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে জাহাজে থাকা ১৩ জন ক্রু’র মধ্যে ৭ জন নিখোঁজ রয়েছেন। 

শনিবার (১৯ মার্চ) ভোরে বালুবাহী অপর একটি জাহাজের ধাক্কায় এই লাইটার জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে বন্দরসূত্র। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, সকালে বন্দরের বহিনোঙ্গরে একটি লাইটার জাহাজ অপর একটি জাহাজের ধাক্কায় ডুবে গেছে। এই সময় জাহাজে থাকা ১৩ জন ক্রুর মধ্যে ৬ জনকে তাৎক্ষনিক উদ্ধার করা গেলেও বাকি ৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

চট্টগ্রামস্থ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা আবদুর রউফ জানান, লাইটার জাহাজ ডুবির খবর পেয়ে কোস্টগার্ডের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ডুবে যাওয়া জাহাজের ৬ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। ডুবে যাওয়া জাহাজটি সিমেন্ট ক্লিংকার বহন করছিলো বলে জানা গেছে।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...