অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় সাবেক ভোলা জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২২ রাত ১১:৫২

remove_red_eye

৫৪৪

অচিন্ত্য মজুমদার IIভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরে কালীনাথ রায়ের বাজার এলাকায় একটি দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শিক্ষক প্রাণ গোপাল দে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কালীনাথ রায়ের বাজারের নিজ বাড়ি থেকে বের হন। বাড়ির সামনের রাস্তায় একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
 
শিক্ষক প্রাণ গোপাল দে ভোলা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংগঠনটির আহবায়ক অবিনাশ নন্দী ও সদস্য সচিব ধ্রুব হাওলাদার। এছাড়া শোক জানিয়েছেন ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা ও সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...