অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলার ছেলে আবিদ রাবি সায়েন্স ক্লাবের সভাপতি , সম্পাদক লতিফ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মার্চ ২০২২ রাত ০৯:১২

remove_red_eye

৯৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের অষ্টম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের আবিদ হাসান সভাপতি ও পরিসংখ্যান বিভাগের আবদুল লতিফ সাধারণ সম্পাদক হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান।কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি প্রাণিবিদ্যা বিভাগের আসাদুল ইসলাম এবং প্রাণিবিদ্যা বিভাগের রুহুল আমিন রুমি। যুগ্ম সাধারণ সম্পাদক পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের কারিমা খাতুন ও ফলিত গণিত বিভাগের উমায়ের ইসলাম খান। কোষাধ্যক্ষ হয়েছেন ফলিত গণিত বিভাগের মাসুদ। সাংগঠনিক সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের নাজনীন আরা নিশু।স্থায়ী কমিটির নতুন সদস্য মাহদী হাসান। আজীবন সদস্য পদ লাভ করেন প্রাণিবিদ্যা বিভাগের ইসরাত জাহান খান চৌধুরী ইশিতা এবং রসায়ন বিভাগের সৌরভ পাল।কমিটি গঠনের অনুষ্ঠানে অতিথি হিসেবে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ম. অবায়দুর রহমান প্রামাণিক উপস্থিত ছিলেন। এছাড়া রাবি সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্য, আজীবন সদস্য এবং ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি ইসতেহার আলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য আবিদ ২০১৪ সালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...