অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় মুজিব শতবর্ষ ক্রিকেট লীগে একতা সংঘ চ্যাম্পিয়ন

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২২ রাত ১০:৫০

remove_red_eye

৮৪৮

অচিন্ত্য মজুমদার : ভোলায় মাসব্যাপী অনুষ্ঠিত মুজিব শতবর্ষ ভোলা ক্রিকেট লীগ এর ফাইনাল খেলায় কালিবাড়ি একাদশকে ৫ উইকেটে হারিয়ে একতা সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।  সোমবার বিকালে ভোলার গজনবী স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক ইয়ারুল আলম লিটন, সহসভাপতি মোঃ ফয়সাল, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুন্নু রায়হান, কাউন্সিলর এরফানুর রহমান মিথুন মোল্লাহ, কাউন্সিলর মোঃ ফারুক, লীগ কমিটির সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, কাজী সাইফুল ইসলাম বাবুসহ অনান্যরা।
এর আগে সকালে টসে জিতে প্রথমে একতা সংঘ বোলিং বেছে নেয়। বেটিং করতে নেমে শুরুতেই বাংলাদেশ জাতীয় টিমে সাবেক পেইস বলার আবু হয়দার রনির বোলিং নৈপুণ্যে মাত্র ৪০ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে চাপের মুখে পরে কালিবাড়ি রোড একাদশ। পরে রিদয়ের ব্যাটিং দৃড়তায় ৩৬ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয় কালিবাড়ী রোড একাদশ। দলের পক্ষে রিদয় ২৭ ও দলীয় ক্যাপটেইন রাইহান ১৭ রান করেন। অপরদিকে একতা সংঘের পক্ষে রাইহান ১৮ রান দিয়ে ৩ উইকেট ও আবু হায়দার রনি ২৮ রান দিয়ে ৩ উইকেট লাভ করে।
জবাবে একতা সংঘ ব্যাট করতে নেমে মাত্র ৩৩ রানে ৪ উইকেটে হারিয়ে বিপাকে পরেযায়। এসময় পঞ্চম উইকেট জুটিতে ইব্রাহিমের অপরাজিত ২৫ ও রাইহানের ২৩ রানের উপর ভর করে ৮ ওভার ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে সহজ জয় তুলে নেয় একতা সংঘ। কালিবাড়ি একাদশের পক্ষে আতিক ও জসিম ২ টি করে উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের খেতাব জিতে নেন একতা সংঘের মোঃ ইব্রাহীম। তিনি ম্যাচে নট আউট থেকে ২৫ রান এবং ৩ উইকেট শিকার করেন।
এছাড়া ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন কালিবাড়ি রোড একাদশের খেলোয়াড় আতিকুর রহমান। তিনি লীগে ২৩৩ রান এবং ১২ উইকেট শিকার করেন।
উল্লেখ্য, গত ১১ ফেব্রæয়ারি ভোলার গজনবী স্টেডিয়াম এই লীগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। লীগে জেলার মোট ১০ টি দল অংশ গ্রহণ করে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...