অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৬ হাজার ২০০ লিটার ভোজ্য তেল জব্দ:ডিলারের জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২২ রাত ১১:০৯

remove_red_eye

৬১২

অচিন্ত্য মজুমদার : ভোলা শহরের স্টেডিয়াম সড়কে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ লিটার ভোজ্য তেল জব্দ করার পাশাপাশি মজুদকরি ব্যক্তির ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় ওই সড়কের ইউসুফ মহলে অভিযান চালিয়ে এ রায় দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকিব ওসমান। এসময় জব্দ তেলসহ গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।
ভোলা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোস্তফা সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ মহল নামে একটি বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময়  সেখানে রূপচাঁদা, ফরচুনসহ বিভিন্ন কো¤পানির ৫ হাজার ৯০৪ লিটার সয়াবিন, ৮০ লিটার সানফ্লাওয়ার ও ২১৬ লিটার সরিষার তেলসহ মোট ৬ হাজার ২০০ লিটার ভোজ্য তেল মজুদ রাখার বৈধ কাগজ দেখাতে না পারায় ডিলার মো. রাশেদুল আমিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকিব ওসমান ডিলার রাশেদুল আমিনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করার পাশাপাশি মজুদ তেলসহ গোডাউটি সিলগালা করে দেন।তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে ডিলার রাশেদুর আমিন এসব তেল বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছিলেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...