অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২২ রাত ১০:২৫

remove_red_eye

৫৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভোলা জেলা পরিষদের পক্ষ থেকে মেধাবী ও অসহায়দের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু মেধাবী শিক্ষার্থীদের হাতে একটি করে ল্যাপটপ তুলে দেন। এসময় ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভ্রাম্যমান লাইব্রেরির পাঠক ফোরাম ভোলা জেলার আহŸায়ক জুন্নু রায়হান, আ›জুমানে মফিদুল ইসলামের দায়িত্বশীল হাফেজ বনী আমিন উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সুত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্টাডিজ বিষয়ের এমএ শেষ বর্ষের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র আব্বাস উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মেহেদী  হাসান, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া বিনতে বনি আমিনকে জেলা পরিষদের অর্থায়নে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়েছে। এ ছাড়া এসএম একাডেমি এবং তোফাজ্জল হোসেন এতিমখানা ও লিল্লাহ বোডিং এ  ল্যাপটপ প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় এই ক্ষুদ্র প্রচেষ্টা। দৃষ্টি প্রতিবন্ধি এবং মেধাবী শিক্ষার্থীরা যাতে আধুনিক ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে তাদের লেখা পড়া সুন্দরভাবে চালিয়ে যেতে পারে সেজন্য এই ল্যাপটপ দেয়া হয়েছে। পাশাপাশি তারা কম্পিউটার শিখে যেন ভবিষ্যৎ জীবনে কিছু একটা করতে পারে সেই চিন্তা থেকেই জেলা পরিষদের তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে ল্যাপটপ দেয়া হয়েছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...