অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ২৩ জেলে আটক

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২২ রাত ১০:১৮

remove_red_eye

৫২৬

তজুমদ্দিন প্রতিনিধি : মার্চ এপ্রিল দুই মাস মেঘনায় সকল প্রকার মাছ ধরার উপর চলছে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে মাছ ধরায় অপরাধে ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনা নদীতে মৎস্য অফিস ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ২৩ জেলেকে আটক করে। পরে আটককৃত ২২ জেলেকে ১ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগীতায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেনের নেতৃত্বে একটি টিম তজুমদ্দিন সংলগ্ন মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় নদীতে মাছ শিকার করার অপরাধে ২৩ জেলে, ১০ হাজার মিটার জাল ও ৩টি মাছ ধরার নৌকা আটক করা হয়। রবিবার দুপুরে আটকৃত জেলেদের তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করে এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১ জনকে মুচলেখা দিয়ে ছেড়ে দেয়া হয়। আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং নৌকা প্রশাসনের হেফাজতে রয়েছে।
এ ব্যাপরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, নিষিদ্ধ এসময়ে যাতে জেলেরা নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...