বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই মার্চ ২০২২ রাত ১০:১৪
৮৩৬
আকতারুল ইসলাম আকাশ/আমির হোসেন : ভোলা থেকে ইলিশসহ ৩০ মণ বিভিন্ন ধরণের নদীর মাছ জব্দ করেছে ভোলা মৎস্য বিভাগ। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
রোববার (১৩ মার্চ) সকালে সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার একটি ঘর থেকে মাছগুলো জব্দ করা হয়।
ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে জেলেরা মেঘনা নদীতে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ শিকার করে। ওই মাছ বিক্রির জন্য একটি ঘরে রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দক্ষিণ জোন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ইলিশ, পোয়াসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করি। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। এর আগে ১২ মার্চ দৈনিক বাংলার কন্ঠ পত্রিকায় "ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে লঞ্চ ও ট্রাকে করে পাচার হচ্ছে লাখ লাখ টাকার মাছ,"। শীর্ষ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
উল্লেখ, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে সরকার।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত