অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১১ই মে ২০২৬ | ২৮শে বৈশাখ ১৪৩৩

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে লঞ্চ ও ট্রাকে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২২ রাত ১০:২২

remove_red_eye

৪৮২

আকতারুল ইসলাম আকাশ : ভোলায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে লঞ্চ ও ট্রাকে করে প্রকাশ্যে লাখ লাখ টাকার মাছ যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে বেপারীরা এসব মাছ কিনে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে ।
শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলা ইলিশাঘাট গিয়ে দেখা যায়, দুইটি পিক-আপ ও একটি ট্রাকে করে লাখ লাখ টাকার ইলিশ ও পোয়া মাছ কিনে ঢাকায় নিয়ে যাচ্ছেন বেপারীরা।এছাড়াও সন্ধ্যা ৭টার দিকে ইলিশাঘাট থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তাসরিফ-১ লঞ্চের ডেকের একাংশ জুড়ে ছিল ইলিশ ও পোয়া মাছের প্রায় অর্ধশত জুড়ি। ভোলার স্থানীয় বেপারীরা এসব মাছ জেলেদের কাছ থেকে কিনে ঢাকার আড়ৎগুলোতে বিক্রি করেন। তবে বেপারীরা ম্যানেজ করেই এসব মাছ কিনছে বলে জানা গেছে। স্থানীয় জেলেরা বলছেন, বেপারিরা সব কিছু ম্যানেজ করেই এসব মাছ কিনে থাকেন। যাঁর ফলে প্রশাসনের এসবের বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এবিষয়ে ভোলা ইলিশা নৌ-থানা (ওসি) মো. শাহজালালের কাছে জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।তবে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, তিনি এবিষয়ে কোনো বেপারীকে ছাড় দিবেন না। খোঁজ পেলে বেপারিসহ মাছ আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজ নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।উল্লেখ, ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ইলিশা থেকে চর পিয়ালের শাহবাজপুর চ্যানেলে মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

আরও...