অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বরিশাল বিভাগের সেরা ভোলার ক্রিকেটের দুটি টিমকে সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২২ রাত ১০:২০

remove_red_eye

৪৯৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বরিশাল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ভোলা জেলা দল চ্যাম্পিয়ন ও  শীতকালীন খেলায় বিভাগে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টিম রানার্সআপ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে খেলোয়ারদের সংবর্ধনা ও  শুভেচ্ছা জানিয়েছেন  জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী । এ ছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ওই স্কুল টিমকে সংবর্ধিত করা হয়। বুধবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ভোলা জেলা দল এ নিয়ে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে।  ফাইনালে পটুয়াখালি জেলা টিমকে ৫১ রানের ব্যবধানে হারিয়ে এবার চ্যাম্পিয়ন হয় ভোলা জেলা দল। দলের পক্ষে সর্বাধিক রান করেন অমি ৩৪ । অধিনায়ক সামসুল ইসলাম অনিক জানান,  তাদের টিম স্পিড ভালো। এটি ধরে রাখতে পারলে যে কোন বিজয় অর্জন সম্ভব। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিক্তি জেলা প্রশাসক সুজিত হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ ফরহাদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহামুদ, প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম,  জেলা ক্রিড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, প্রধান শিক্ষক একেএম ছালেহ উদ্দিন , জেলা শিক্ষা কর্মকর্তা মধাব চন্দ্র দাস, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত মন্ডল, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, শিক্ষক হামিদা বেগমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...