অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে গৃহবধূ চৈতি’র অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২২ রাত ১২:৩০

remove_red_eye

৬৮৪

ভোলার চরফ্যাশন উপজেলার গৃহবধূ ও বরিশাল বিএম কলেজের এম.এস.সি (গণিত) শেষ বর্ষের মেধাধী শিক্ষার্থী শাশ^াতী রায় চৈতি’র অস্বাভাবিক মৃত্যু ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুরের দিকে চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কায়ারের ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) শাখা, চরফ্যাশন সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী, চরফ্যাশন সরকারি টি.ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও চরফ্যাশন চিলেকোঠা টিমসহ বিভিন্ন সামাজিক সংগঠন এ কর্মসূচী পালন করেন।

মানববন্ধনে নিহতের বাবা সুভাষ চন্দ্র রায় ও মা মিঠু রানী বলেন, তার মেয়ে ও বরিশাল বিএম কলেজের এম.এসসি (গণিত) শেষ বর্ষের মেধাধী শিক্ষার্থী শাশ^াতী রায় চৈতিকে তার শ^াশুড় বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ হত্যাকান্ডের সাথে রয়েছে চৈতির স্বামী মনোজ কুমার শাওন, শ^শুড় সমীর কুমার মজুমদার, শ^াশুড়ি নিয়তী রানী জড়িত। এটির সুষ্ঠ তদন্তের মাধ্যমে মূল রহস্য বের করে দোষীদের বাংলাদেশের প্রচলিত আইনে সর্ব্বোচ শাস্তির জন্য প্রধানমন্ত্রীর কাজে দাবি করেন তিনি।
উল্লেখ্য, চরফ্যাশন পৌর ৪ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকার বাসিন্দা ও চরফ্যাশন সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র রায়ের মেয়ে চৈতি রায়’র সাথে তাদের পার্শবর্তী বাড়ির চরফ্যাশন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী সমীর মজুমদারের ছেলে বোরহানউদ্দিন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী মনোজ কুমার শাওন এর সাথে র্দীঘ দিন প্রেমের সম্পর্কের পর গত ১ বছর আগে তাদের বিয়ে হয়। গত শুক্রবার (৪ মার্চ) রাতে চৈতির শ^শুড় বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিঞা জানান, ঘটনার পরের দিন শনিবার (৫ মার্চ) নিহতের বাবা সুভাষ চন্দ্র রায় থানায় তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে আমরা নিহতের স্বামী মনোজ কুমার শাওন ও শ^শুড় সমীর কুমার মজুমদারকে গ্রেফতার করেছি। বাকী আসামীকে গ্রেফতারের চেষ্টা চরছে।তিনি আরো জানান, শাশ^তী রায় চৈতি’র নিহতের বিষয়টি তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আমরা নিশ্চিত হবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...