অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় বিস্কুট বিক্রির সময় প্রধান শিক্ষক আটক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জুলাই ২০১৯ রাত ১০:৩০

remove_red_eye

৯৮২

মনপুরা প্রতিনিধি ।। ভোলার মনপুরা উপজেলার ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরে জন্য সরকারি বরাদ্দকৃত বিস্কুট বিক্রি করার সময় রবিবার রাতে স্থানীয়দের হাতে আটক হয় ওই স্কুলের প্রধান শিক্ষক হারুন কমাল। পরে ইে রাতেই ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুজা উদ্দিন সুজন বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে সোমবার বিষয়টি তদন্ত শুরু করেন মনপুরা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এদিকে এ ঘটনায় স্থানীয় ও শিক্ষার্থীদের অভিভাকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন ও রুহুল আমিন জানান, রবিবার ৮ টার দিকে স্কুলের অফিস কক্ষ থেকে ৩ কার্টুন বিস্কুট বিক্রি উদ্যেশে বের হন। ওই সময় রাস্তায় স্থানীয়দের হাতে ধরা পরছে সে বিস্কুট রেখে পালিয়ে যান। পরে স্কুলের সভাপতি সুজা উদ্দিন সুজনকে জানানলে তিনি ঘটনাস্থলে এসে বিস্কুট উদ্ধার করে।

ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা জানান, গত ১০ দিনে এক দিনেও কেউ বিস্কুট পাননি। এছাড়াও আগে মাঝে মাঝে বিস্কুল পেয়েছেন।

ওই স্কুলের অর্ধশতাধিক অভিভাবক তদন্ত কর্মকর্তার সামনে মৌখিক জানান, স্কুল ৪ টা পর্যন্ত চললেও একঘন্টা ক্লাস হয় না। কোনদিন একঘন্টা হয়। এছাড়াও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে আরোও জানান, প্রধান শিক্ষক প্রতিনিয়ত সরকারি বরাদ্ধকৃত বিস্কুট বিক্রি করে। এই ঘটনা এলাকার সবাই জানে।

ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন কামাল বলেন, এই ঘটনার সাথে তিনি জড়িত নন বলেন জানান। এছাড়াও তিনি বিস্কুট চরি হয়েছে বলে দাবী করেন।

ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুজা উদ্দিন সুজন মেম্বার জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিনিয়ত শিক্ষার্থী ও অভিভাবকরা বিভিন্ন অভিযোগ করে আসছে। এরমধ্যে সবচেয়ে বড় অভিযোগ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঠিকমত বিস্কুট পায় না। তিনি আরো জানান, রবিবার রাতে বিস্কুট বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে প্রধান শিক্ষক। পরে আমি শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।

মনপুরা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্কুট বিক্রিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১১ সালে স্কুলের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে প্রধান শিক্ষক হারুন কামালকে এক বছর কারাদন্ড দেন তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ অহিদুল ইসলাম। পরে বাদী পক্ষের সাথে রফাদফা করে উচ্চ আদালতে খালাস পান তিনি।
জেএসবি/২৯ জুলাই

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...