অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় বাল্য বিয়ে বন্ধে শপথ নিলেন ৯০ কাজী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২২ রাত ১১:২১

remove_red_eye

৫১৮

ভোলা জেলায় বাল্য বিয়ে পড়াবেন না ও রেজিস্ট্রি কাবিন করবেন না এই মর্মে মঙ্গলবার অঙ্গীকার করে শপথ পড়েছেন ৯০ জন কাজি ( বিয়ে রেজিস্টার) । এদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী। এ সময় জেলা রেজিষ্টার মোঃ সেলিম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ভোলা সদর সাবরেজিষ্টার একেএম ফয়েজউল্লাহ, লালমোহন উপজেলা সাব-রেজিষ্টার মোঃ মামুন সিকদার, তজুমদ্দিন উপজেলা সাব-রেজিষ্টার নুরুল ইসলাম।

সভায় জানানো হয়, ভোলায় বিভিন্ন স্থানে বাল্য বিয়ে হওয়ার অভিযোগ রয়েছে। অপ্রাপ্ত বয়স জেনেও কোন কোন কাজি টাকার লোভে বাল্য বিয়ে সম্পন্ন করাণ। বেশ কয়েকজন কাজি এমন অপরাধে আটক হন, এরা জেলও খাটেন। এমন ঘটনা যাতে আর না ঘটে এ জন্য উপস্থিত কাজিদের শপথ করানো হয় বলে জানান, জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী। বাল্য বিয়ের কারণে শিশু মৃত্যুহার কমছে না। বন্ধ হচ্ছে না নারী নির্যাতনের মত জঘন্য কাজ। অপরদিকে উপস্থিত কাজিরা জানান, অভিভাবকরা অপ্রাপ্ত মেয়ের ১৮ বছর দেখিয়ে জন্ম নিবন্ধন সনদ নিয়ে আসেন, সেই ক্ষেত্রে তাদের কিছু করার থাকে না।

আবার অনেক প্রভাবশালী অভিভাবক চাপ সৃষ্টি করেন। কোন চাপের কাছে নত হওয়া যাবে না বলে হুসিয়ার ( সর্তক ) করে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নিয়ম ও নির্দেশ না মানলে সনদ বাতিল করা হবে বলেও সর্তক করা হয় ওই সভায়। শপথ অনুষ্ঠানে কাজিদের মধ্যে অংশ নেন ভোলা সদরে ২৩ জন, বোরহানউদ্দিনে ১২ জন, দৌলতখানে ১০ জন,  লালমোহন উপজেলার  ১৩ জন,  তজুমদ্দিন উপজেলার ৫ , মনপুরা উপজেলার  ৪  জন , চরফ্যাশনে ১৬ জন, দক্ষিণ আইচা -৫জন, শশিভুষণ এলাকায় ৪ জন ।

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...