অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০১৯ রাত ১০:১৪

remove_red_eye

৭৬৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের হলরুমে জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জায় দোয়া মোনাজাত ও প্রার্থনা,আলোচনা সভাসহ মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আতাহার মিয়া, সিভিল সার্জন ডঃ রথিন্দ্রনাথ মজুমদার, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জেএসবি/৩০ জুলাই