অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

নিষিদ্ধ সময়ে তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরায় ১২ জেলের জেল জরিমানা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মার্চ ২০২২ রাত ১০:১০

remove_red_eye

৪৫৪

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় নিষিদ্ধ সময়ে মাছ শিকার করায় ১২ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জাল, মাছ ও দুটি নৌকাসহ তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট সুত্র জানায়, রবিবার (৬ মার্চ) উপজেলা মৎস কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়ে সকাল থেকে মেঘনার বাসনভাঙ্গা, কলাতলীর চর, চর মোজাম্মেল, চর জহির উদ্দিন ও হাকিমুদ্দিন সংলগ্ন মেঘনায় ইলিশের অভয়াশ্রম রক্ষায় অভিযান পরিচালিত হয়। এসময় তারা ১৪ টি বেহুন্দি জাল, ২টি নৌকা, ২০ কেজি ছোট ইলিশ মাছসহ ১২ জেলেকে আটক করা হয়। জব্দকৃত ১৪টি বেহুন্দি জাল দুপুর ২ টায় শশীগঞ্জ ঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধবংস ও ২০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।আটক ১২ জেলের মধ্য ৮ জনকে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ইউএনও মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জাহার টাকা করে জরিমানা আদায় করেন। অপর ৪ জেলে অপ্রাপ্ত বয়ষ্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেয়া হয়। আটক জেলেরা সকলেই বোরহান উদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের মির্জাকালু এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...