বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:০৫
৫১৮
নির্বাচনী মাঠ না ছাড়তে বিরোধীদলগুলোর প্রতি অনুরোধ করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, বিএনপি নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও আমরা তাদের ডাকব। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। তাই নির্বাচনী মাঠ না ছাড়তে বিরোধীদলগুলোর প্রতি অনুরোধ করছি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, গতকাল আমরা শপথ নিয়েছি। তার আগেরদিন নিয়োগ হয়েছে। আজ আমরা যে সভা করেছি, সেটা নিজেদের মধ্যে পরিচিতি পর্ব ছিলো। কমিশনের কর্মপরিধি সম্পর্কে সচিব আমাদের অবহিত করেছেন। সেজন্য তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি।
তিনি বলেন, আমরা খুব অভিজ্ঞ নই। আমি একেবারেই নতুন, তবে গণমাধ্যমে নির্বাচনের খবর দেখেছি। নির্বাচন ঘরে বসে পর্যবেক্ষণ করেছি। কিছুটা হলেও ধারণা আছে।
সিইসি বলেন, আমরা সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। আমরা কতটা সৎ ছিলাম, দায়িত্ব পালন করেছি- সেটি পরে মূল্যায়ন করতে পারবেন। আমরা প্রত্যাশা করি, সবাই নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে সুসংহত করবেন। যারা নির্বাচন করবেন তাদের জন্য অনূকুল পরিবেশ তৈরি করার দায়িত্ব কমিশনের রয়েছে।
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে পারব না। আমরা আলোচনা করব। ইভিএমের ভালোমন্দ আলোচনা করব।
এ সময় নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, ইসি সচিব ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন।
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত