বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:১৬
৬১৪
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘করোনার টিকা না নিলে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। টিকা না নেওয়া শাস্তিযোগ্য অপরাধ।’
শনিবার (২৬ ফেব্রুয়ারি) মোহাস্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এসময় মেয়র জানান, এখন থেকে যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, তাদের অবশ্যই টিকা দেওয়া থাকতে হবে। এ ছাড়া, যেসব ব্যবসায়ীদের টিকা দেওয়া বা টিকার সনদ থাকবে না, তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।
মেয়র আতিক বলেন, ‘সরকার দেশব্যাপী বিনামূল্যে করোনার প্রথম, দ্বিতীয় ও বুস্টার টিকা দিচ্ছে। ভোটার আইডি কার্ড এবং জন্মনিবন্ধন না থাকলেও মোবাইল নম্বর দিয়ে টিকা পাচ্ছে মানুষ। এই অবস্থায়ও কেউ টিকার বিষয়ে গুরুত্ব না দিলে, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে।’
তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৫৪টি ওয়ার্ডে ৪৮৬টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলছে। পর্যাপ্ত টিকা এখনো মজুদ রয়েছে। আজ যারা টিকা না নেবেন, তাদের বিরুদ্ধে ১ মার্চ থেকে অভিযান শুরু হবে। ডিএনসিসির ১০টি অঞ্চলে ১০ জন ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করবেন। কোনো ব্যবসায়ী টিকা সনদ না দেখাতে পারলে, তার ট্রেড লাইসেন্স বাতিল হবে। এ ছাড়াও, যেসব ব্যবসায়ী নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, টিকা সনদ ছাড়া তাদের লাইসেন্স দেওয়া হবে না।’
মেয়র আরও বলেন, ‘শ্রমজীবী মানুষের মধ্যে পোশাক শ্রমিকেরা অন্যতম। তাদের টিকার আওতায় আনতে মালিকদের সঙ্গে কথা হয়েছে। আজ তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। দেখে খুব ভালো লাগছে। আজ দেশব্যাপী ১ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবার সহযোগিতা নিয়ে সে লক্ষ্য অর্জিত হবে।’
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত