অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

জাতীয় সবজি মেলা শুরু ২৮ ফেব্রুয়ারি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২২ রাত ০৮:১২

remove_red_eye

৪৯৬

আগামী ২৮ ফেব্রুয়ারি (সোমবার) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআবি) চত্বরে শুরু হবে জাতীয় সবজি মেলা। তিন দিনব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য—‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’। মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সবজির পুষ্টিমান, উপকারিতা, উৎপাদন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবজি নিরাপদ রাখতে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী থাকবে। ১২টি সরকারি ও ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠান সবজি মেলায় অংশ নেবে। থাকবে সবজি বিক্রির কর্নার। কৃষিমন্ত্রী এ মেলা উদ্বোধন করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ১ কোটি ৯৭ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন করে এখন বিশ্বে তৃতীয় স্থানে আছে।

জাতীয় সবজি মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্টিয়ারিং কমিটির সভা হয়েছে।

সভায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সবার জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। নিরাপদ সবজির জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি কৃষক-উৎপাদক, ভোক্তা, পরিবহনকারী, প্রক্রিয়াজাতকারীসহ সংশ্লিষ্ট সবার সচেতনতা প্রয়োজন। এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...