অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৫ই জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোলায় আলোচনা ও পুরুস্কার বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:১৬

remove_red_eye

৫৩৯

 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক  মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভোলা  পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, ভোলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  মোঃ হাসান ওয়ারিসুল কবীর, স্থানীয় সরকার বিভাগের  উপ পরিচালক রাজিব আহমেদ ,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মামুন আল ফারুক, জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা এস, এম, আজহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি  ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় জেলা প্রশাসক একুশের তাৎপর্য স¤পর্কে আলোচনা করতে গিয়ে পাকিস্তানি বাহিনীর শোষণ ও নিপীড়নের চিত্র তুলে ধরেন এবং ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স¤পর্কে আলোকপাত করেন। পাশাপাশি মাতৃভাষার প্রতি ভালোবাসা ও একুশের চেতনাকে ধারণ করে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  আবৃত্তি প্রতিযোগীতায় ক বিভাগে প্রথম হয়েছেন, তাছমিয়া মেহজাবিন অন্সরা, দ্বিতীয়  মো: তাকিউর রহমান, তৃতীয় হয়েছেনমুশফিক রহমান। খ বিভাগে প্রথম হয়েছেন, সিয়েনা তাসকিয়া পূন্য, দ্বিতীয় হয়েছেন,অহির্ষি করঞ্জাই, তৃতীয় হয়েছেন মহিমা রহমান মিম। 

গ বিভাগে প্রথম হয়েছেন জাগ্রত বিশ্বাস, দ্বিতীয় হয়েছেন,শেখ রিপোর্শিয়া ও তৃতীয় হয়েছেন শেখ সুমাইয়া রিপোতা। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ক বিভাগে প্রথম হয়েছেন, মো: মুবিন তালুকদার, দ্বিতীয় হয়েছেন রোদদী , তৃতীয় হয়েছে রোহান জামান। খ বিভাগে প্রথম হয়েছেন আদর ঘোষ, দ্বিতীয় হয়েছেন নুর ই জান্নাত (বুশরা), তৃতীয় হয়েছে মহিমা রহমান মিম। গ বিভাগে প্রথম হয়েছেন অরপিতা অথৈই ঘোষ, দ্বিতীয় হয়েছেন অর্র্পিতা মিত্র, তৃতীয় হয়েছেন জাহানারা তাসকিন তুষা। আলোচনা পর্ব শেষে  বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এবং যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সন্ধ্যা ৭ টা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।  যা মিডিয়া সেল, জেলা প্রশাসন, ভোলা ফেসবুক পেইজ থেকে সরাসরি স¤প্রচার করা হয়।

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

আরও...