অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরা ও চরফ্যাসনে নদী ভাঙ্গন রোধে ১ হাজার ৯২ কোটি টাকার প্রকল্প অনুমোদন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:১৩

remove_red_eye

৫১৫

 ভোলার চরফ্যাসন-মনপুরায় মেঘনার ভাঙ্গনরোধ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। নদী ভাঙ্গন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২ কোটি ৭০ লক্ষ টাকা। যার মধ্যে মনপুরায় ১ হাজার ১৫ কোটি ৭০ লক্ষ টাকা ও চরফ্যাসনের মুজিবনগর ইউনিয়নে ৭৭ কোটি টাকা।

মঙ্গলবার একনেক বৈঠকে মনপুরা ও চরফ্যাসনের মুজিবনগরে ভাঙ্গন রোধে গৃহীত প্রকল্পটি অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভায় নদীভাঙ্গন রোধ প্রকল্পটি পাশ হওয়ার খবরে মনপুরা ও চরফ্যাসন দুই উপজেলায় ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মাঝে বইছে খুশির জোয়ার। এছাড়াও অব্যাহত নদী ভাঙ্গনে ঘর-বাড়ি হারা সাধারন মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের জন্য দুই হাত তুলে দোয়া করেন।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নদী ভাঙ্গন রোধ প্রকল্প পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের প্রতি কৃতজ্ঞা জানিয়ে পোস্ট দিচ্ছেন অনেকে। অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ এবং সাধারন মানুষ।

এদিকে মনপুরা উপজেলা আ’লীগের পক্ষে মাইকিং সহ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের প্রতি কৃতজ্ঞা জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।

স্থানীয়রা জানান, মেঘনার অব্যাহত ভাঙ্গনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে মনপুরা ও চরফ্যাসনের বিস্তীর্ণ এলাকা। এতে ভিটে মাটি হারিয়ে বাস্তুহারা হচ্ছে হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত জোয়ারের পানিতে ভাসে নদীতীরের বাসিন্দারা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঘর-বাড়ি, কৃষি জমি, বাজার, স্কুল-কলেজ, মাদরাসা, সড়ক ও বিভিন্ন সরকারি-বেসরকারি অবকাঠামো রক্ষা  হবে। মানুষ তাদের বসত বাড়ীতে বসবাস করতে পারবেন।

এব্যাপরে উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া বলেন, মনপুরার মানুষের দীর্ঘদিনের একমাত্র দাবী ছিল মনপুরাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা। মনপুরার উন্নয়নের রুপকার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি দীর্ঘদিনের সেই দাবী পুরন করেছেন। মনপুরা বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

এই ব্যাপারে মনপুরা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী জানান, নদী ভাঙ্গন প্রকল্পটি দুই উপজেলা মানুষের প্রাণের দাবী। প্রকল্পটি পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি জ্যাকবের কাছে দুই উপজেলার সাধারন মানুষ কৃতজ্ঞ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...