তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:২৭
৪৬৫
ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে জালপাতা নিয়ে সংঘর্ষে ৬ জেলে আহত হয়েছে। আহতদেরকে পুলিশ উদ্ধার করে গুরুতর অবস্থায় একজনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেছে। এব্যাপারে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় কোন অভিযোগ করেনি ।
আহত জেলে সুত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যানের আড়তের জেলে মন্নান মাঝির জেলে-ট্রালার মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে চৌমুহনী সংলগ্ন নদীতে জালপাতে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারের আড়তের জেলে কালাম মাঝি এসে তাদের জাল তুলে নিতে বলে। তারা জাল তুলতে অস্বীকৃতি জানালে কালাম মাঝির জেলেরা তাদের জাল কেটে দেয়ার চেষ্টা করে। এনিয়ে উভয় মাঝি মাল্লাদের মাঝে কথা কাটাকাটি ও একপর্যায়ে উত্তেজনা দেখা দেয়। এসময় পাশেই নদীতে জাল পাততে থাকা ভাইস চেয়ারম্যানের আড়তের অপর জেলে ফিরোজ মাঝি, মালেক মাঝিসহ তিন জেলে-ট্রলার যোগ দেয় কালাম মাঝির সাথে। চার ট্রলারের জেলেরা একযোগে হামলা ও এলোপাতাড়ি মারপিট চালিয়ে ৬ জেলেকে আহত করে বলে অভিযোগ করেন মান্নান মাঝির জেলেরা। এঘটনায় মান্নান মাঝি (৪৫), তার মাল্লা নুর ইসলাম (৪২), ফিরোজ (৩২), ফজলে করিম (৩৭), জসিম (৪০), জিহাদ (১৫) আহত হয়। এদের মধ্যে নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর জানান, ঘটনা শুনে নদীতে স্প্রিড বোর্ড পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি আমরা মিমাংসার চেষ্টা করছি। উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার জানান, “নদীতে জাল পাতাকে নিয়ে আমার জেলেদের সাথে মারামারির সংবাদ পেয়েছি। তার এক জেলেকেও পিটিয়ে আহত করার দাবী করেন”।
থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, মারামারির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্দার করে। একজন হাসপাতালে ভর্তি আছে। কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত