অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৫৪

remove_red_eye

৪৯৬

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘প্রকল্পে অর্থ খরচের বিষয়ে জনগণ খুবই সচেতন। জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে। কোনোভাবেই যেন অপচয় না হয়।’

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পাবলিক খরচের বিষয়ে অনেক আগ্রহী। প্রকল্পে কে টাকা দিলো, কত সুদে দিলো, কেন দিলো—এসব বিষয়ে সাধারণ মানুষ অনেক খবর রাখেন। আমাদের অহেতুক খরচ পরিহার করতে হবে। অপচয়ের বিষয়ে আমরা পরিবার থেকেও কিন্তু শিক্ষা নিয়ে থাকি। খাওয়ার সময় যেন খাবার অপচয় না হয়, টাকা যেন হিসাব করে করি খরচ করি— এসব শিক্ষা পরিবার থেকে নিয়ে থাকি। এসব বিষয় আমাদের বর্তমান কর্মক্ষেত্রেও কাজে লাগানো যাবে।’

আইএমইডি ও পরিসংখ্যান বিভাগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আইএমইডির বিষয়েও মানুষের আগ্রহ আছে। কোন প্রকল্প কিভাবে মূল্যায়ন হলো, তা মানুষ জানতে চায়। বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ জনশুমারিসহ নানা শুমারি ও জরিপ করে থাকে। এসব জরিপের বিষয়ে মানুষ জানতে চায়। তাই, কাজগুলো খুব মন দিয়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ও আইএমইডি সচিব আবু হেনা মোরশেদ জামানসহ সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আরও...