অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ওয়ানডেতেও সহজাত ক্রিকেট খেলতে চান জয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৪৯

remove_red_eye

৬৫০

নিউ জিল্যান্ডে সাদা পোশাকে দারুণ খেলে মাহমুদুল হাসান জয় বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। দেশে ফিরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে রান করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। ফরচুন বরিশালের বিপক্ষে যখন কোয়ালিফায়ার ম্যাচে তার দল লড়ছিল, তখন তাকে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়ার প্রতিক্রিয়ায় জয় জানিয়েছেন, তার সহজাত ক্রিকেট খেলে এই সুযোগ কাজে লাগাতে চান। সাদা পোশাকের পর রঙিন জার্সিতেও একই রূপ দেখাতে চান, ‘সাদা বল ও লাল বলের খেলা সম্পূর্ণ ভিন্ন। এখন আমার হাতে তিনটি ওয়ানডে আছে, এগুলো কীভাবে ভালো করা যায় আমি সেই চেষ্টা করব। আমার যে সহজাত খেলা আছে, সেটাই খেলতে চাই।’

ওয়ানডে দলে ডাক পাওয়ার অনুভূতি এভাবে ব্যক্ত করেন জয়, ‘অবশ্যই আমি খুশি। টেস্টের পর ওয়ানডেতে ডাক পেয়েছি। আমি যদি সুযোগ পাই ইনশাআল্লাহ দেশের হয়ে ভালো করার চেষ্টা করব।’

বাংলাদেশের হয়ে জয় দুটি টেস্ট খেলেছেন। নিউ জিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জয়ে তার ব্যাট থেকে এসেছিল ৭০ রানের ঝকঝকে ইনিংস। বিপিএলে ৯ ম্যাচে ২৮.৩৭ গড়ে করেছেন ২২৭ রান। স্ট্রাইক রেট ছিল ১১৫.২২। টেস্টের পর বিপিএলে এমন পারফরম্যান্সই মূলত তাকে ওয়ানডে দলে ঢোকার দরজা খুলে দিয়েছে।

বিপিএল উপভোগ করেছেন জানিয়ে জয় বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আমি প্রথম বিপিএল খেলছি। অনেক উপভোগ করছি। আমাদের দলে অনেক বড় বড় ক্রিকেটার আছে, তাদের কাছ থেকে শেখার চেষ্টা করছি, তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করে অনেক কিছু শেখার চেষ্টা করছি।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। তৃতীয় ওয়ানডে হবে ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে সকাল এগারোটায়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...