অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

মোবাইলে আসক্ত না হওয়ার জন্য ভোলায় শিশুদের ছবি আঁকার উপকরণ বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:৩৭

remove_red_eye

৫৭৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় করোনা পরিস্থিতিতে ঘরে বসে শিশু কিশোর-কিশোরীরা  যাতে মোবাইল ফোনে আসক্ত না হয় এর জন্য মানসিক বিকাশে ছবি আঁকার  কার্যক্রম শুরু করেছে সেন্টার পর রুরাল সার্ভিস সোসাইটি ( সিআরএসএস) । প্রথম পর্যায়ে ৬শ শিশুর মধ্যে ড্রয়িং উপকরণ বিতরণ করা হয়।  ৪ ইউনিয়নে মডেল প্রকল্প হিসেবে দুই হাজার ৪শ পরিবার ও শতাধিক কিশোরীর মধ্যে কোভিড-১৯ সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বুধবার বিকালে ইলিশা ইউনিয়নে মাস্ক, সাবান ও শিশুর মধ্যে ড্রয়িং কিডস দেয়া হয়। এর আগে ধনিয়া ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম । তিনি নতুনকুড়ি শিশু বান্ধব কেন্দ্রর উদ্বোধন করা হয়। এ সময় প্রকল্প পরিচালক অগাষ্ট্রিন বৈরাগী প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন  প্রকল্প কর্মকর্তা মোঃ সোহেল রানা, কমিউনিটি ফেসিলিটর মোঃ তারেক। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, চাইল্ড প্রটেকশন অফিসার  মিসেস নওমি বিশ্বাস । করোনা পরিস্থিতিতে ঘরে বসে মোবাইল ফোনে আসক্ত না হয়ে  ছবি একে মানসিক বিকাশের জন্যই সংস্থার পক্ষ থেকে প্রকল্প গ্রহণ করা হয়েছে এমনটা জানান প্রকল্প পরিচালক। ফলে ভোলার ৪টি ইউনিয়নে প্রথম পর্যায়ে এ কার্যক্রম করা হচ্ছে। ইউএনও তৌহিদুল ইসলাম জানান, এটি একটি সময় উপযোগী প্রদক্ষেপ। করোনা পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের বিকল্প কর্মসূচি গ্রহণ করতে হবে। শিশুদের মানসিকভাবে স্বাবলম্বী করতে হবে। ঘওে বসেই ছবি আকার প্রতিযোগিতায় অংশ নিতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...