অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে মুজিব শতবর্ষ ক্রিকেট লীগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:৩১

remove_red_eye

৭১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক  :  ভোলায় শুরু হচ্ছে মুজিব শতবর্ষ  ভোলা জেলা ক্রিকেট লীগ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে  মুজিব শতবর্ষ  ভোলা জেলা ক্রিকেট লীগের আনুষ্ঠানিক  উদ্বোধন করবেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মেজবাহ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার  মো: আমিন উল আহসান। ভোলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপত্বিতে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।

ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন জানান, তরুন প্রজন্মকে মাঠ মুখী করতে দীর্ঘ বিরতির পরে  ভোলার মাঠে আবার ক্রিকেট লীগ শুরু হচ্ছে।  সকালে গজনবী স্টেডিয়ামে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মেজবাহ উদ্দিন। পরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এতে স্থানীয় শিল্পিরা অংশ গ্রহন করবেন।  
এবারের লীগে  দুটি গ্রুপে ১০ টি দল অংশ গ্রহন করছে। খেলা হবে সাদা বলে ৫০ ওভারে। দলগুলো হলো- ক গ্রæপে কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব, ভেদুরিয়া  স্পোটিং ক্লাব,আমির স্মৃতি একাদশ,রাজরানী ডিপার্টমেন্টাল স্টোর,সদর রোড ক্রিকেট ক্লাব, খ গ্রুপে দল গুলো হলো:- কালিনাথ  বাজার একতা সংঘ, কে আলী মেমোরিয়াল  সংঘ, উমামা স্পোটিং ক্লাব, শাহাবাজপুর স্পোটিং ক্লাব, ওয়েস্টার্ণ ব্রাদার্স। উদ্বোধনী খেলা হবে ১১ ফেব্রুয়ারি। এতে অংশ নিবে  কালিনাথ বাজার একতা সংঘ বনাম উমামা স্পোটিং ক্লাব।  গ্রুপে পর্যায় থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল করে ৪ দল সেমিফাইনলা উঠবে। দীর্ঘ বিরতির পরে টার্ফ উইকেটে (মাটির পিচ)  ক্রিকেট লীগ হওয়ায় ক্রিকেট খেলোয়ারদের মাঝে প্রাণ সঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা বলছেন অনেক দিন পরে মাঠে ক্রিকেট আয়োজন করার জন্য জেলা ক্রিড়া সংস্থাকে ধন্যবাদ জানান। পাশাপাশি  খেলোয়াড়দের স্বার্থে প্রতি বছর ক্রিকেট  চালু রাখার জন্য অনুরোধ জানান খেলোয়াড়রা।
 
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...