লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:২২
৫৯১
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বোরো আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কারও যেন বসে থাকার সময় নেই। বিগত বছরে বোরোর ফলন ভালো হওয়ায় এবছরেও বোরো আবাদে কৃষকদের আগ্রহ বেড়েছে কয়েকগুন। উপজেলার পশ্চিম চর উমেদ, বদরপুর, লর্ডহার্ডিঞ্জ, ধলিগৌরনগর, কালমা ও ফরাজগঞ্জসহ বিভিন্ন ইউনিয়নে কৃষকদের বিস্তৃর্ণ ফসলের ক্ষেতে বোরো আবাদের ধুম পড়েছে। আবহাওয়া ও সেচ সুবিধা ভালো থাকায় কৃষকরা এবার বেশি করে ঝুঁকেছেন বোরো আবাদে। উপজেলা কৃষি অফিস থেকে এ বছরে লালমোহনে বোরো আবাদের লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫৫৫ হেক্টর জমি। এরমধ্যে কৃষকরা বেশি আগ্রহী উফশি ও হাইব্রিড জাতের বোরো আবাদে।
পশ্চিম চরউমেদ ইউনিয়নের কৃষক আব্দুস সাত্তার বলেন, ৩০-৩৫ বছর ধরে তিনি ধান আবাদ করে আসছেন। বিগত বছরগুলোতে বোরো আবাদ ভালো হওয়ায় এবারও তিনি অন্তত ৬৪ শতাংশ জমিতে বোরো আবাদ শুরু করেছেন। আবহাওয়া ভালো থাকলে ভালো ফলনের আশাবাদী তিনি। আব্দুস সাত্তারের মত অনেক কৃষকরাও এমনটাই আশা করছেন।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা এ.এফ.এম শাহাবুদ্দিন বলেন, এ বছর উপজেলায় ৯ হাজার ৫৫৫ হেক্টর জমিতে বোরো আবাদ লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করি লক্ষমাত্রা অর্জিত হবে। উপজেলার ৯টি ইউনিয়নে ২৪ হাজার কৃষক বোরো ধান চাষ করছেন। ভালো ফলন পেতে কৃষকদের বোরো আবাদে পরামর্শ এবং প্রশিক্ষণ দেয়া হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত