অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় পড়া না পাড়ায় শিশুকে বেধড়ক পেটালেন শিক্ষক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:১০

remove_red_eye

৬০২

আকতারুল ইসলাম আকাশ ।। পড়া না পাড়ার কারণে ৪ বছরের এক শিশুকে বেধড়ক পিটিয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। ঘটনার পর শিশুটির মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন অভিযুক্ত শিক্ষক।

ঘটনাটি ঘটেছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের বেপারি বাড়ি নূরানী মাদ্রাসায়।

শনিবার (৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

আহত শিশু ওই এলাকার বিবি মরিয়মের মেয়ে হালিমা (৪) বেগম। গ্রেফতারকৃত শিক্ষককের নাম মো. রেদোয়ান (৪০) হোসেন।

ঘটনার পর ওইদিন রাতেই বোরহানউদ্দিন থানায় শিশুটির মা বাদী হয়ে শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-৮/২২।

মামলা হওয়ার পর রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে অভিযুক্ত শিক্ষককে আটক করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বাংলার কন্ঠকে জানান, শনিবার (৫ ফেব্রুয়ারি) শিশু হালিমা বেগম সকাল ৮টায় বাড়ি থেকে মাদ্রাসা যায়। মাদ্রাসা শিক্ষক রেদোয়ান হোসেন শিশুটিকে পড়া বলতে বলেন। শিশুটি পড়া বলতে না পাড়ায় লাঠি দিয়ে শিশুটিকে বেধড়ক পেটান রেদোয়ান। যাঁর ফলে শিশুটির পিঠে ফুলা-জখম হয়।

পরে শনিবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করলে রোববার বিকেলে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়।

শাহীন ফকির আরও জানান, সোমবার (৭ ফেব্রুয়ারি) রেদোয়ানকে আদালতে তোলা হবে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...