তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৩১
৫৭৯
তজুমদ্দিনের সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় রাফি (১৩) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বিপরীতমুখী একটি নছিমনের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। পরে অভিভাবকদের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, জরুরী কাজ শেষে কাছিকাটার পোল হতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো রাফি ও তার বন্ধু ইয়ামিন। এসময় শম্ভুপুর খাসের হাট থেকে ফকির হাটমুখী একটি নছিমন বেপারী বাড়ির সামনে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী রাফি ও ইয়ামিন গাড়ি থেকে ছিটকে পড়ে মারাতœক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার রাত ৯টায় শেবাচিমের কর্তব্যরত ডাক্তার রাফিকে মৃত ঘোষণা করেন। ইয়ামিন বর্তমানে ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা দুজনেই উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী। নিহত রাফি বাড়ি তজুমদ্দিন উপজেলা চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের হাওলাদার বাড়ির আশিকের এবং ইয়ামিন একই এলাকার জলিল মহাজনের ছেলে।
অভিযোগ পাওয়া গেছে, ভোলা পল্লী বিদ্যুতের এক ঠিকাদারের মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ফিটনেসবিহীন একটি নছিমনের ধাক্কায় দুর্ঘটনার শিকার দুই শিক্ষার্থী। ওই ঠিকাদারের অপর একটি নছিমন পুলিশ আটক করেছে। কিন্তু ঘটনার সাথে জড়িত ড্রাইভারকে এখনো আটক করতে পারেনি পুলিশ। নিহত রাফির পরিবার এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দাখিল করেননি। তবে, অভিভাবক দুর্ঘটনার বিষয়ে কোন অভিযোগ না করে অনাপত্তি দিয়ে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন স¤পন্ন করেছে বলে জানা গেছে।তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এস.এম জিয়াউল হক বলেন, একই মালিকের অপর একটি নসিমনকে আটক করা হয়েছে। তবে এই ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত