অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ওমিক্রনের জন্য আলাদা টিকার দরকার নেই: গবেষণা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৪৮৬

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এ নিয়ে বিশ্বব্যাপী চলছে গবেষণা। ওমিক্রন ঠেকাতে আলাদা টিকা তৈরির কাজ শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে, সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, মডার্নার তৈরি ওমিক্রনের টিকা বানরের শরীরে যে ধরনের রোগ প্রতিরোধব্যবস্থা তৈরি করে, একই ধরনের রোগ প্রতিরোধব্যবস্থা তৈরি করে অন্য সব টিকা। গবেষণা থেকে বোঝা যাচ্ছে, ওমিক্রনের জন্য আলাদা কোনো টিকার প্রয়োজন নেই।

গত সপ্তাহে মানবদেহে ওমিক্রনের জন্য তৈরি টিকার পরীক্ষা চালিয়েছে ফাইজার-বায়োএনটেক ও মডার্না। এর ওপর ভিত্তি করে উল্লিখিত তথ্য জানিয়েছেন গবেষকরা। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গবেষণার ফল প্রকাশ করা হয়নি।

এদিকে, মানবদেহে ওমিক্রনের জন্য তৈরি টিকার যে পরীক্ষা চালানো হচ্ছে, সে পরীক্ষার প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন এ টিকা দেওয়ার পর রোগ প্রতিরোধব্যবস্থা বাড়ছে নাকি সময়ের সঙ্গে সঙ্গে কমছে, তা জানার জন্য অপেক্ষা করছেন গবেষকরা।

বানরের ওপর যে গবেষণা চালানো হয়েছে, তাতে নেতৃত্ব দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের সেলুলার ইমিউনোলজি বিভাগের প্রধান রবার্ট সেডার। তিনি বলেছেন, ‘ওমিক্রন এখনও ইনফ্লুয়েঞ্জার পর্যায়ে নেমে আসেনি যে, টিকায় পরিবর্তন আনতে হবে।’

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...